এক নজরে ৫নং মগনামা ইউনিয়ন

আয়তন
মগনামা ইউনিয়নের আয়তন ৮৮৭২ একর (৩৫.৯০ বর্গ কিলোমিটার)। এটি পেকুয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন।
 
জনসংখ্যা
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী মগনামা ইউনিয়নের লোকসংখ্যা ৩০,২৮৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৭১৮ জন এবং মহিলা ১৪,৫৭০ জন।
 
অবস্থান ও সীমানা
পেকুয়া উপজেলার সর্ব-পশ্চিমে মগনামা ইউনিয়নের অবস্থান। পেকুয়া উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে রাজাখালী ইউনিয়ন; পূর্বে বারবাকিয়া ইউনিয়ন ও পেকুয়া ইউনিয়ন; দক্ষিণে উজানটিয়া ইউনিয়ন এবং পশ্চিমে কুতুবদিয়া চ্যানেল ও কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন ও লেমশীখালী ইউনিয়ন অবস্থিত।
 
প্রশাসনিক কাঠামো
মগনামা ইউনিয়ন পেকুয়া উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৪ নং নির্বাচনী এলাকা কক্সবাজার-১ এর অংশ। এটি ২টি মৌজায় বিভক্ত।